- - -

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ৩২০ লিটার দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ; দুজনের কারাদণ্ড

img 20261030 wa0058
Print News

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ৩২০ লিটার দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ; দুজনের কারাদণ্ড

 

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ মজুত ও দুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে ৩২০ লিটার নকল দুধ, ২ হাজার ৭০০ কেজি জেলি ও ২০০ কেজি সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মূল অভিযুক্ত মোঃ আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং তাঁর সহযোগী মোঃ সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ৯টায় ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

অভিযান সূত্রে জানা যায়, আবুল বাশার প্রামাণিকের বাড়ির পাশের একটি পুকুর থেকে ১ হাজার ২০০ কেজি জেলি উদ্ধার করা হয়। এছাড়া তাঁর চাচাতো ভাই সবুজ প্রামাণিকের বাড়ি থেকে আরও ১ হাজার ৫০০ কেজি জেলি এবং আবুল বাশারের দোকান থেকে ২০০ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৩২০ লিটার নকল তৈরিকৃত দুধ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মূল অভিযুক্ত আবুল বাশার প্রামাণিক (পিতা: মৃত আবু তালেব প্রামাণিক) এবং তাঁর সহযোগী ও চাচাতো ভাই সবুজ প্রামাণিককে (পিতা: মোঃ হাবিল প্রামাণিক) শনাক্ত করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে জব্দ করা ২ হাজার ৭০০ কেজি জেলি, ২০০ কেজি সয়াবিন তেল এবং ৩২০ লিটার নকল দুধ উপস্থিত সবার সামনে পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসক নুসরাত জাহান, পুলিশ প্রশাসনের সদস্য এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান আনছারীও এ সময় উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa