
মুম্বইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, এক যুবক গ্রেফতার
ভারতের ব্যস্ততম নগরী মুম্বইয়ে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশগ্রহণ করা হাজার হাজার মানুষকে বিষাক্ত ক্যাপসুল খাইয়ে একযোগে হত্যা করার পরিকল্পনা নস্যাৎ করেছে মুম্বইয়ে পুলিশ বাহিনী। শুক্রবার (২৬ জুন) তাজিয়া মিছিলের অংশগ্রহণ করা সাধারণ মানুষের মাঝে বিষাক্ত ক্যাপসুল বিলি করার সময় ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে আটক ওই যুবক স্বীকার করেন মিছিলে উপস্থিত ১৫ হাজার মানুষকে বিষ প্রয়োগে মেরে ফেলার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল তার। মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) তাজিয়া মিছিল চলাকালীন ফাইয়াজের দেওয়া ওই ক্যাপসুল সেবন করে মুহূর্তের মধ্যেই অন্তত ১২ জন মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায় ওই ক্যাপসুলগুলোর ভেতরে জিংক ফসফাইড নামক অত্যন্ত প্রাণঘাতী রাসায়নিকটি ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আটক ফাইয়াজকে শনিবার (২৭ জুন) স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে প্রকাশ , বাইকুল্লা এলাকায় আশুরার শোভাযাত্রায় ফাইয়াজ ওই বিষাক্ত ক্যাপসুলগুলো বিলি করছিল। সাধারণ মানুষকে বিব্রত করতে ওই মরণঘাতী ক্যাপসুলগুলো বিভিন্ন ধরণের ব্যথানাশক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ হিসেবে প্রচার করার চেষ্টা চালাচ্ছিল। ফাইয়াজের এই ধোঁকাবাজিতে পড়ে অন্তত ১১ জন মানুষ সেই ক্যাপসুল খেয়ে মারাত্মক পেটের ব্যথা ও বমির সমস্যায় আক্রান্ত হন। তাদেরকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সবাই আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। মুম্বই পুলিশের
![]()









