- - -

শ্রীনগর কোলাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের অপসারণ দাবিতে মানববন্ধন

img 20261014 wa0105
Print News

শ্রীনগর কোলাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের অপসারণ দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের বাজার সংলগ্ন “জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদ্রাসা” আজ ধ্বংসের দ্বারপ্রান্তে শ্রীনগর কোলাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের অপসারণ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কিতাব বিভাগের ছাত্ররা।

১৪-অক্টোবর-২০২৬ ফজর নামাজের পর কিতাব খানার ছাত্ররা কোলাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের অপসারণ দাবি করে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় জনসাধারণ সহ ছাত্রদেরকে নিয়ে সমবুঝতা সভার আয়োজন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে ছাত্রদের আশ্বস্ত করেন ।
ছাত্ররা আশ্বস্ত হয়ে মাদ্রাসায় প্রবেশ করেন।
ছাত্ররা ক্লাসে অবস্থান করলেও এ সময় ভাইস প্রিন্সিপাল মাদ্রাসার বাহিরে অন্যত্র অবস্থান করছেন বলে সংবাদ পাওয়া যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa