- - -

এক ঝাঁক প্রখ্যাত শিল্পীদের নিয়ে ১৩ তম বর্ষে প্রতিমার শুভ সূচনা হলো, এবারের ভাবনা– চির উত্তম

img 20261014 wa0204
Print News

এক ঝাঁক প্রখ্যাত শিল্পীদের নিয়ে ১৩ তম বর্ষে প্রতিমার শুভ সূচনা হলো, এবারের ভাবনা– চির উত্তম

 

আজ ১৪ই অক্টোবর বুধবার, কাঁকুড়গাছি, পি৩০, সি আই টি সংযোগস্থলে, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষের প্রতিমার শুভ সূচনা হলো ১৩ ই অক্টোবর মঙ্গলবার ঠিক সন্ধে ছটায়।, এক ঝাঁক প্রখ্যাত শিল্পীদের নিয়েই শুভ সূচনা করলেন প্রতিমার, এবারের স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ভাবনা-চির উত্তম

ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে প্রতিমার দ্বার উদঘাটন করলেন শিল্পীরা, এবং একে একে শিল্পীরা মন্ডপ পরিদর্শন করেন,
শুভ সূচনার পর, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে অতিথীদের বরণ করে নেন উত্তরীয় পরিয়ে ও হাতে পুষ্পস্তবক দিয়ে, এরপর যাহারা বিগত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করে ভাবনাটাকে ফুটিয়ে তুলেছেন সেই সকল শিল্পীদেরও সম্মানিত করেন, ক্লাবের কর্ণধার অমল হাজরা সহ সকল সদস্যরা।

শুভ সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত চিত্রশিল্পী, যিনি বহু পুরস্কারে পুরস্কৃত সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত চিত্রশিল্পী মলয় দাস, মনের মিলনের প্রতিষ্ঠাতা শ্রীমতি শ্যামা দাস, বিখ্যাত ভাস্কর শিল্পী বিমল কুন্ডু, বিশিষ্ট চিত্রশিল্পী কুনাল বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্রীকুমার মিত্র, উপস্থিত ছিলেন থার্ড আই অতনু পাল, শ্রীরাম থ্যালাসেমিয়ার সঞ্জীব আচার্য, গ্রাফিক্স ডিজাইনার সুমন কুন্ডু, এছাড়াও উপস্থিত ছিলেন দীপক জৈন, অতনু হাজরা, রোশন জৈন, উপদেষ্টা মন্ডলীর মধ্যে ছিলেন রাজেশ আগারওয়াল, তন্ময় নন্দী ,অর্ণব দাস ,ডক্টর সঙ্কু পাল গাঙ্গুলী, জয়ন্ত সাহা,ওম প্রকাশ রাঠি সকল মহিলা বৃন্দরা,

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি প্রতি বছর নতুন নতুন শিল্পীদের নিয়ে, নতুন ভাবনাকে তুলে ধরার চেষ্টা করেন, এবারেও ১৩ তম বর্ষে উত্তম কুমার শততম বর্ষকে সামনে রেখে ,পুজো প্রেমীদেরকে আনন্দ দিতে একটি নতুন ভাবনা তুলে ধরলেন , “চির উত্তম'”‌

যেখানে দেখানো হয়েছে উত্তম কুমারের অভিনীত ছবিগুলি, যে ছবিতে একটি ট্রেন ব্যবহার করেছিলেন সেই ট্রেনটিও ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।, উত্তম কুমার আজো প্রতিটি বাঙালির প্রাণে চিরস্মরণীয় হয়ে আছে, তাহার বই আজও মানুষ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, যদিও সেই সময় বেশির ভাগই সাদা পর্দার ছবি, কিন্তু তাহার অভিনয় মানুষের মন কেড়ে নিতো, শুধু তাই নয় উত্তম কুমারের সাথে যারা অভিনয় করেছিলেন যে সকল বইগুলিতে, সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর, সুপ্রিয়া দেবী থেকে শুরু করে বহু নায়িকারা তাহাদের ও ছবি শিল্পী তুলিতে ফুটে উঠেছে এবং উত্তম কুমারের বিভিন্ন চরিত্রের ছবিগুলি ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী।

অতি অল্প বয়সে উত্তম কুমার সকলকে ছেড়ে চলে গেলেও, কেউ এতটুকু ভুলে যায়নি, তাহাকে আজও স্মরণ করে চলেছে বাঙালিরা, অমানুষ, সন্ন্যাসী রাজা, অগ্নিপরীক্ষা, দেওয়া নেওয়া থেকে শুরু করে একাধিক ছবি ভাবনার মধ্যে ফুটে উঠেছে।,

প্রধান অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বলেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, খুব কম বাজেটের মধ্যে প্রতিবছর যে ভাবনাগুলি তুলে ধরেন, ভাবনার সাথে প্রতিমাকে সামঞ্জস্য রেখে আমরা আপ্লুত, এবারেও তারা উত্তম কুমারের শত বর্ষকে সামনে রেখে তাহাকে স্মরণ করার জন্য একটি সুন্দর ভাবনা ভেবেছেন এবং তার নামককরণ দিয়েছেন -চির উত্তম।
যাহাকে আজও কেউ ভুলতে পারেননি, সবাই অধীর আগ্রহে থাকে আবার কবে উত্তম কুমারের জন্মদিন কি আসবে, তাহার বইগুলি আমরা দেখতে পাবো।

অন্যদিকে ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা সহ অন্যান্য সদস্যরা বলেন, আমরা চেষ্টা করেছি খুব কম বাজেটের মধ্যে, একটা নতুন ভাবনা মানুষের কাছে উপহার দেব, তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম উত্তম কুমারের জন্মশতবার্ষিকীক সামনে রেখেই আমাদের এই ভাবনা, “চির উত্তম” সকলে আমাদের প্রতিমা দর্শন করুন এবং মণ্ডপটি পরিদর্শন করুন আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে চলার পথ দেখাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa