- - -

মাধবপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত জুলুছ অনুষ্ঠিত

Print News

মাধবপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত জুলুছ অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দাওয়াতে ইসলামি বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৩টায় মাধবপুর উপজেলা চত্বরে সম্মানিত আশেকে রাসূলগণ জমায়েত হন। পরে বিকেল সাড়ে ৩টায় জুলুছটি শুরু হয়ে মাধবপুর বাজার ও ঢাকা-সিলেট মহাসড়কের সুসান সিএনজি পাম্প এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

জুলুছে অংশগ্রহণকারীরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর রওজা মোবারকের নকশা সম্বলিত সবুজ পতাকা হাতে নিয়ে নাত, দরুদ ও সালাতু সালাম পাঠ করেন। পাশাপাশি প্রিয় নবী (দ.)-এর শানে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটান।

জুলুছ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দরুদ, সালাতু সালাম ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে দাওয়াতে ইসলামি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার দায়িত্বশীল মোহাম্মদ হুমায়ুন আত্বারী, মোহাম্মদ শেখ ইয়াসিন রেজা ও মোহাম্মদ মহসিন আত্বারী উপস্থিত ছিলেন।

এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. এখলাছুর রহমান সিরাজী, মাধবপুর উপজেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, পৌর আহলে সুন্নাতের সভাপতি শফিক উদ্দিন খান, সাধারণ সম্পাদক ছুট্টো পাঠান, পৌর আহলে সুন্নাত নেতা কাজী জয়নাল, মাধবপুর উপজেলা ছাত্রসেনার সভাপতি খন্দকার জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক নাফিজ আহমেদ, আহলে সুন্নাত যুব ফোরাম মাধবপুর উপজেলার আহ্বায়ক ইব্রাহিম হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক করিম বক্স মনির, সদস্য ও সাংবাদিক নাজির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত জুলুছে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আশেকে রাসূল অংশগ্রহণ করেন। পুরো আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa