- - -

মাইজভাণ্ডারে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ও পজিটিভ লাইফস্টাইল’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

Print News

মাইজভাণ্ডারে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ও পজিটিভ লাইফস্টাইল’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

বর্তমান সময়ের নানামুখী চ্যালেঞ্জ ও ব্যস্ততার মাঝে মানসিক সুস্থতা বজায় রাখা এবং ইতিবাচক জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের ডিরি কনফারেন্স হলে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ও পজিটিভ লাইফ স্টাইল’ শীর্ষক এই কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।

গুরুত্বপূর্ণ কর্মশালাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। আয়োজন ও সহযোগিতায় ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ, মাইজভাণ্ডারী ফাউন্ডেশন, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এবং ডিরি সুফি কাউন্সেলিং সেন্টার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং শুরুতে স্বাগত বক্তব্য রেখে সবাইকে অনুপ্রাণিত করেন মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহাজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তাঁর চমৎকার দিকনির্দেশনামূলক বক্তব্য কর্মশালার মূল উদ্দেশ্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

কর্মশালায় প্রধান আলোচক ও ওয়ার্কশপ ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে স্ট্রেসের মূলকারণ খুঁজে বের করা ও স্ট্রেস কমানোর উপায়, প্যানিক ও অতিচিন্তা পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল, সেলফ কাউন্সেলিং এবং মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর টেকনিক নিয়ে আলোচনা করেন।

এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে কর্মশালাটিকে আরও প্রাণবন্ত ও সার্থক করে তোলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa