- - -

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

Print News

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

 

গত ২৭ জুন শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা “ক”জনের আওতাধীন ১নং বাগানবাজার, ২নং দাঁতমারা, ৩নং নারায়ণহাট ও ৪নং ভূজপুর ইউনিয়নের শাখার সভাপতি/সম্পাদকের সাথে এক মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত হয়। দুই দফায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রথম সভা বিকাল ৩টায় ও দ্বিতীয় সভা রাত ৭.৩০টায়। উক্ত সভার প্রতিপাদ্য বিষয় ছিল সাংগঠনিক কর্মদক্ষতা বৃদ্ধি ও আধ্যাত্মিক সমৃদ্ধিই ত্বরিকতের গুণগত মানোন্নয়ন। এতদ্প্রসঙ্গে সাংগঠনিক সমন্বয়কগণ তাৎপর্যপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং শাখা সংশ্লিষ্ট প্রতিনিধিগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোন সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আলমগীর আলম, মাস্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa