- - -

মণিপুরে গুলিতে নিহত স্কুলের প্রধান শিক্ষক সহ ৫ জন

Print News

মণিপুরে গুলিতে নিহত স্কুলের প্রধান শিক্ষক সহ ৫ জন

 

ভারতের মণিপুর রাজ্যে এবার গুলিতে নিহত হলেন নাগা সম্প্রদায়ের ৫ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট ) কাংপোকপি জেলায় অজ্ঞাত পরিচয় দুস্কৃতীদের এই হামলায় নিহতদের মধ্যে আছেন একটি স্কুলের প্রধান শিক্ষক ও। তবে নাগা সম্প্রদায়ের নেতাদের দাবি, এই হামলা চালিয়েছে কুকি জঙ্গিরা। এই হত্যাকান্ডের নিন্দা করে কড়া বার্তা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। আগেই অবৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য সময় সীমা বেঁধে দিয়েছিল মণিপুরের সরকার। এবার অবৈধ অস্ত্রধারী ও ক্যাম্পের বাইরে অস্ত্রসহ পাওয়া এসও ও ক্যাডারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া ও হয়েছে। এরপরেই কাংপোকপি জেলায় নাগা অধ্যুষিত একটি গ্রামে আক্রান্ত হয়েছেন চিকিৎসক দলের সদস্যরা বলে অভিযোগ। সেখানে ৩টি অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। এই হত্যাকান্ডের নিন্দা করে বার্তা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। মণিপুরের প্রশাসন এবং পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার (২৭ আগস্ট ) এই সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে কাংপোকপি জেলার ইম্ফল- তামেংলং সড়কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত আরও একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহতরা সকলেই নাগা সম্প্রদায়ের। কারা এই হামলা চালায় তা নিয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। এই হামলায় নিন্দা জানিয়েছেন বিশিষ্ট নাগা নেতা তথা মণিপুরের উপ মু মুখ্যমন্ত্রী লোসি দিকো। এই ঘটনাকে বর্বরচিত ও কান্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছেন তিনি। এই হামলা সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার ওপর একটি আঘাত বলেও উল্লেখ করেন মণিপুরের উপ মুখ্যমন্ত্রী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa