- - -

ভারতের রাজস্থানের পালিতে ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত ৪

Print News

ভারতের রাজস্থানের পালিতে ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত ৪

 

ভারতের রাজস্থানের পালি জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন‍ের। এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন। সুমেরপুর সদর থানার স্টেশন হাউস অফিসার ভাগরাম জানিয়েছেন, শুক্রবার (২ মে) ভোর ৪টায় জখানগর বাইপাসের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কামারে।  প্রাথমিকভাবে তদন্তে ধারনা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। ধাক্কায় গাড়িটি সম্পূর্ণরুপে দুমড়ে মুচড়ে গিয়েছে। এর ফলে ৪জন প্রাণহারায়। নিহতরা হলেন, সুরেশ রাওয়াল (৪৯), তাঁর স্ত্রী সীতা (৪৫), তাঁদের ছেলে প্রহ্লাদ (১৪) এবং উত্তম রাওয়ালের ছেলে বিষ্ণু (১৪)। তাঁরা সকলেই পালি জেলার খিমওয়ারা এলাকার দয়লানা কালান গ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa