- - -

বেলাবোতে শতভাগ পাশ করেছে উজিলাবো সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়

বেলাবোতে শতভাগ পাশ করেছে উজিলাবো সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়

 

নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের উজিলাবো গ্রামে অবস্থিত ‘উজিলাবো সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়’ চলতি বছরের পরীক্ষায় শতভাগ পাসের অনন্য গৌরব অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে এ বছর মোট ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। মফস্বল এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন অভাবনীয় সাফল্যে আনন্দিত স্থানীয় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক মহল।

স্থানীয় সুধীজন জানান ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শুরু থেকেই এলাকায় শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমলাবো ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আ: বাতেন ভূঞা শিক্ষার মানোন্নয়নে এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের ১০৫ শতাংশ মূল্যবান জমি দান করেন। তাঁর এই মহৎ উদ্যোগের ফলেই আজ গ্রামঞ্চলে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং শতভাগ পাসের মাধ্যমে তার সুফল মিলতে শুরু করেছে।

বিদ্যালয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম বলেন, “শিক্ষকদের নিরলস পরিশ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের ফলেই আজ আমাদের এই অর্জন। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

এলাকাবাসী মনে করেন, প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়টি যদি সরকারি ও বেসরকারিভাবে আরও বেশি পৃষ্ঠপোষকতা পায়, তবে ভবিষ্যতে এটি জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠে পরিণত হবে।

সভাপতি মোঃ নুরুল আমিন ভূঞা বাচ্চু বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা শুধু পাশের হার শতভাগ রাখতেই সীমাবদ্ধ থাকব না, বরং শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে এবং শিক্ষার্থীদের জিপিএ-৫ সহ সব ক্ষেত্রে সেরা ফলাফল নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষাদানের সব রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর।কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি। আমাদের এই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও সাফল্য দিন দিন আরও বৃদ্ধি পাক—এই প্রার্থনা করি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa