- - -

উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টিতে জলের তলায় ঘরবাড়ি ও ফসলের জমি, মৃত ৫৬

উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টিতে জলের তলায় ঘরবাড়ি ও ফসলের জমি, মৃত ৫৬

 

ভারতের উত্তরপ্রদেশে ২ দিনের টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি। প্রবল বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন এলাকা। বাড়িঘর, ফসলের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ) প্রাপ্ত খবরে জানা যায়, বন্যার কারণে ৫৬ জনের মৃত্যু এবং ৪৬ জন আহত হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, শুধু মাত্র সীতাপুর জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও লখিমপুর খেরি, বাহরাইচ এবং বলরামপুর প্রতিটি জেলায় ৫ জন মারা গেছে। অযোধ্যা ও গোরক্ষপুরে ৪ জন করে প্রাণ হারিয়েছেন। প্রবল বৃষ্টি, ঝড় ও জল জমে যাওয়ার কারণে রাজ্য জুড়ে মোট ১, ০২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হারদোই, সীতাপুর, চন্দৌলি, অরাইয়া, গোন্ডা, হামিরপুর, শাহজাহানপুর এবং বাহরাইচে ও বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বসতবাড়িই নয়, গবাদি পশুর ও মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে ১০৭টি প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হারদোইয়ে ২৮টি, সীতাপুরে ১৬টি এবং কণৌজে ১৪টি প্রাণীর মৃত্যু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa