
সারওয়ার হোসেন মোল্লা বহিষ্কার ও BOMPEC-এর কমিটি বিলুপ্ত
বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)-এর আহ্বায়ক সারওয়ার হোসেন মোল্লাকে সাংগঠনিক সিদ্ধান্ত ও সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক পদ বিলুপ্ত হওয়ায় পূর্ববর্তী আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে, সারওয়ার হোসেন মোল্লা তাঁর রাজনৈতিক পরিচয় ও অতীত রাজনৈতিক সম্পৃক্ততা গোপন রেখে BOMPEC-এর আহ্বায়ক পদে আসেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাবেক নেতা শামীম ওসমানের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আরও অভিযোগ করা হয়েছে, তিনি BOMPEC-কে আওয়ামীলীগে দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহারের চেষ্টা করেছিলেন।
এসব অভিযোগ ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে সংগঠনের বৃহৎ অংশের সদস্যদের মতামত ও ভোট গ্রহণ করা হয়। সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁকে আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়।
এ প্রক্রিয়ায় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন।
সারওয়ার হোসেন মোল্লাকে বহিষ্কার ও আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পরও তাঁর পক্ষ থেকে “বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ” নাম ব্যবহার করে একটি পেজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছে সেটি দিয়ে তিনি আওয়ামীলীগ এর নেতা কমী দের ফলো করছে
উক্ত পেজ বা প্ল্যাটফর্মগুলো BOMPEC-এর অনুমোদিত কোনো সাংগঠনিক প্ল্যাটফর্ম নয় এবং সেখানে প্রকাশিত কোনো বক্তব্য, পোস্ট, সিদ্ধান্ত বা কার্যক্রমের দায়ভার BOMPEC বহন করবে না।
মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাতকে নিয়ে অপপ্রচার
সাংগঠনিক সিদ্ধান্তের পর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাতকে লক্ষ্য করে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপমানজনক তথ্য প্রচার এবং হুমকির দেওয়া হচ্ছে ।
BOMPEC স্পষ্টভাবে জানাচ্ছে—কোনো ব্যক্তিগত আক্রমণ, হুমকি, অপপ্রচার কিংবা সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার অধিকার কারও নেই।
সারওয়ার হোসেন মোল্লার বহিষ্কার এবং পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্তির পর তাঁর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কোনো পেজ, গ্রুপ, বিবৃতি বা কার্যক্রমকে বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)-এর কার্যক্রম হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC) সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী
![]()









