- - -

পশ্চিমবঙ্গে বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর 

পশ্চিমবঙ্গে বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

 

বাড়িতে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরের গুমা ২৪ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর ) মোবাইল লোকেশন ট্ট্যাক করে গুমা এলাকা থেকে অভিযুক্ত নিখিল হালদারকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। জানা যায়, অশোকনগর থানা এলাকার গুমা রেলগেট সংলগ্ন এলাকায় বাড়ি অভিযুক্ত নিখিল হালদারের। পুলিশ সূত্রে প্রকাশ, নিখিলের ছেলে মদ্যপানে আসক্ত হয়ে নেশামুক্তি কেন্দ্রে রয়েছে। তাঁর স্ত্রী পরিচারিকার কাজ করেন। ফলে দিনের একটি সময়ে বাড়িতে নিখিল ও তাঁর পুত্রবধূ থাকতেন। অভিযোগ, বুধবার (২৩ সেপ্টেম্বর ) সেই সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করেন নিখিল। লোকলজ্জার কারণে ২ দিন থানায় যায়নি ওই গৃহবধূ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) রাতে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। এদিকে থানায় অভিযোগ হয়েছে জানতে পেরেই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত নিখিল। অভিযুক্তকে হাতেনাতে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজ পেতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্ট্যাক করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, গুমার একটি এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছেন অভিযুক্ত নিখিল হালদার। দ্রুত সেখানে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। এরপরেই অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়। ধৃতকে  পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa