
ভারতের মণিপুরে সশস্ত্র হামলায় ২ নাগা নাগরিক নিহত
ভারতের মণিপুরের সেনাপতি জেলায় অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে ২ নাগা নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ) সেনাপতি জেলার কৈলেন জাং গ্রামে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, অজ্ঞাত পরিচয় সশস্ত্র হামলাকারীরা গ্রামে ঢুকে গুলি চালায়। ঘটনায় ২ নাগরিকের মৃত্যু হয় এবং আরও ২ জন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সেনাপতির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের পরিচয় ও হামলার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।
![]()









