- - -

বিবাহিতাদের বিয়ের ভূত ও নিখোঁজ সংবাদ!

Print News

বিবাহিতাদের বিয়ের ভূত ও নিখোঁজ সংবাদ!

– মো. কামাল উদ্দিন

খবরের শিরোনামই যথেষ্ট:
“৫ মাসে ৫০০ বিবাহিত নারী নিখোঁজ!”
বাহ্! শুনেই মনে হয় — প্রেম নয়, এ বুঝি ‘রিটার্ন বিয়ে মেলা’! এখনকার বিবাহিত নারীদের যেন মনে মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে:
“আহা! আরেকবার বিয়ে করলে মন্দ কী হতো?”
শাড়ির খুঁট আর সিঁথির সিঁদুর যাদের সঙ্গী, তারাই হঠাৎ হারিয়ে যান! ওদিকে পাড়া-প্রতিবেশী বলে,
— “ভাবী তো ভালোই ছিলেন! হঠাৎ কোথায় গেলেন?”
উত্তরে নিখোঁজ স্বামীর দীর্ঘশ্বাস,
— “বোধহয় ‘সিনেমার নায়ক খুঁজতে’ গেছেন!”
আসলে ব্যাপারটা খুবই রহস্যজনক। কারো হাতে হেনা মেখে সেলফি তুলতে তুলতে মায়ের বাড়ির পথ ভুলে অন্য কারো বাড়ি গিয়ে পড়েছেন! কেউবা “সাস-বহু” সিরিয়ালের নেশায় স্বামীকে ভুলে গিয়ে, এখন নতুন কাস্টিংয়ের খোঁজে!
আর কিছু নারী তো এমনও বলছেন,
— “ওই যে আমার বিয়ের ছবি! আহা কী সাজ, কী আনন্দ! এখন এই সংসারটা তো শুধু গ্যাস বিল আর বাজারের হিসাব।”
তখন তাদের মনে হয়,
— “একটা নতুন জামা পড়েই যদি আবার বিয়ে করা যেত…!”
আসলে বিয়ের পর নারীদের জীবনে শুরু হয় “পেঁয়াজের দামে হাহাকার” আর “শাশুড়ির শর্তে জীবন যুদ্ধ”। হঠাৎ একদিন তারা আয়নার সামনে দাঁড়িয়ে বলেন,
— “এমন সাজে যদি আবার হলুদ সন্ধ্যায় নাচা যেত…!”
পাড়া-মহল্লায় এখন এই নিখোঁজ বিবাহিতাদের নিয়ে গুঞ্জন:
— “একটা অ্যাপ আছে নাকি, ‘বিয়ে রি-ফ্রেশ’, যেখানে পুরাতন স্বামী বাদ দিয়ে নতুন স্বামীর জন্য আবেদন করা যায়!”
যদিও এসব গুজব, তবে পুরুষদের কপালে চিন্তার ভাঁজ! স্ত্রী যদি হঠাৎ বলেন,
— “তুমি কি আমাকে আবার বিয়ে করবে?”
তখন স্বামীদের ঘাম ছুটে যায়—
— “আগেরটার কিস্তি এখনো পরিশোধ হয়নি!”
মজার ব্যাপার হচ্ছে, এই ৫০০ নিখোঁজ বিবাহিতার মধ্যে নাকি কেউ কেউ আবার নিজের বিয়ের দাওয়াত কার্ড ছাপাচ্ছেন!
লিখা আছে:
“নতুন জীবনের পথে… আগের অভিজ্ঞতা নিয়ে!”
এ যেন “বিয়ে” নয়, এক ধরনের ‘নতুন মুভির রিমেক’—
নায়িকা একই, কিন্তু হিরো বদল!
শেষে শুধু বলতে হয়—
“বিয়েটা একবারই যথেষ্ট, তবে মনে হলে আবার সাজতে দোষ কী?”
শুভ বিবাহ-স্মৃতি ও নিখোঁজ গবেষণা দিবস!

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa