- - -

বিতর্কিত মন্তব‍্যে আসামের বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার

Print News

বিতর্কিত মন্তব‍্যে আসামের বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার

 

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন আসামের বিধায়ক আমিনুল ইসলাম। তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ‍্রন্টের বিধায়ক। আমিনুলের বেফাঁস মন্তব্য, ” পুলওয়ামা, পহেলগাঁও হামলা  সবই সরকারের ষড়যন্ত্র।” তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই আসাম পুলিশ বিধায়ককে গ্রেফতার করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ভারতীয় ন‍্যায় সংহিতার অন্তত ৬টি ধারায় দায়ের হয়েছে মামলা। এনিয়ে দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল আজমল অবশ‍্য দলীয় বিধায়কের পাশে দাঁড়াননি। তিনি সাফ জানিয়েছেন,” এসব বক্তব্য আমাদের দল সমর্থন করে না। আমরা মনে করি ধর্ম নির্বিশেষে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই দরকার। ইসলামের নামে এরা বদনাম করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa