- - -

বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন লাইটার জাহাজ পরিচালনার দায়ে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতকরণের সিদ্ধান্ত বাতিল করুন

img 20261112 wa0370
Print News

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার বিবৃতি-
বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন লাইটার জাহাজ পরিচালনার দায়ে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতকরণের সিদ্ধান্ত বাতিল করুন

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার এক যৌথ বিবৃতিতে বলেন, পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন লাইটার জাহাজ পরিচালনার দায়ে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতকরণের সিদ্ধান্ত বাতিল করার সুপারিশ জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তর। ২১ অক্টোবর ২০২৬ ইং তারিখে স্বাক্ষরিত স্মারক নম্বর: ১৮.১৭,০০০০,০০০,১৫,০৭,০০০১.২৪.১০৮৭ পত্রের মাধ্যমে যোগ্যতা সনদধারী মাস্টারগণকে পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ অনুযায়ী বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন লাইটারেজ জাহাজে পণ্য পরিবহন থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন এবং আদেশ অমান্যে মাস্টারদের সনদ স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন।

পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ শতভাগ কার্যকর হওয়ার পক্ষে শ্রমিকরা কাজ করে চলেছে। শ্রমিকেরা মনে-প্রাণে বিশ্বাস করে যে, পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করতে হলে জাহাজ বুকিংয়ের কাজে নিয়োজিত লোকাল এজেন্ট এবং নীতিমালা বিরোধী সিন্ডিকেটভূক্ত জাহাজ মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র মালিকের আদেশ পালনে বাধ্য মাস্টারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর হওয়ার পরিবর্তে এক শ্রেণির দুর্নীতিগ্রস্থ সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে নৌশ্রমিকদের হয়রানী করার পথ সুগম হবে। মাস্টারদের সার্টিফিকেট বাঁচাবে নাকি চাকরি বাঁচাবে-এমনি অবস্থায় মালিকের আদেশ পালনে বাধ্য শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত পরিহার করে, পণ্য পরিবহন নীতিমালা-২০২৪কে অকার্যকর করার অশুভ উদ্দেশ্যে যে সমস্ত জাহাজ মালিক, অতি মুনাফা লোভী পণ্যের এজেন্ট, লোকাল এজেন্ট বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন পণ্য পরিবহন কাজে নিয়োজিতদের লাইসেন্স ও সার্ভে রেজিষ্ট্রেশন স্থগিত বা বাতিলের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে পরিবহন নীতিমালা-২০২৪কে শতভাগ কার্যকর করার দাবি জানাচ্ছি। নৌ পরিবহন অধিদপ্তরকে ব্যবহার করে ইংল্যান্ড মাস্টারদের যোগ্যতা সনদ বাতিলের হুমকি এবং নৌ সেক্টরে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার রত আছেন এক ধরনের সিরিয়াল বাণিজ্যে লিপ্ত শ্রমিক নেতা ও অতি মুনাফালোভী মালিক শ্রেণির গুটিকয়েক ধান্ধাবাজ অসৎ ব্যক্তিরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতকরণের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের নিয়মে তাদের চাকরি করার সুযোগ করে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa