- - -

বিইউবিটিতে ভাষাশহীদদের স্মরণে দিনব্যাপী পুস্তক প্রদর্শনী

বিইউবিটিতে ভাষাশহীদদের স্মরণে দিনব্যাপী পুস্তক প্রদর্শনী

 

মহান ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটিতে আজ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) বিইউবিটি কেন্দ্রীয় গ্রন্থাগারে দিনব্যাপী এক পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল ১০:০০ ঘটিকা হতে শুরু হওয়া এই বিশেষ প্রদর্শনীটি বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত চলবে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিইউবিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর মিঞা লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. মুন্সী মাহবুবুর রহমান, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. কে আহমেদ আলম, আইন অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ এবং বিইউবিটি রিসার্চ গ্রাজুয়েট স্কুলের ডীন ড. মুহাম্মদ আমিনুর রহমান।

পুস্তক প্রদর্শনীতে আমাদের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন গবেষণাধর্মী গুরুত্বপূর্ণ গ্রন্থ স্থান পায়। দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে বিরল অনেক বইয়ের সংগ্রহ দেখার সুযোগ তৈরি হয় যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করা এবং তাদের পাঠাভ্যাস ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাঙালির ইতিহাস ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন। বিইউবিটি কেন্দ্রীয় গ্রন্থাগারের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের মাঝে দারুণভাবে সমাদৃত হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa