- - -

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র এজিএম ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Print News

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র এজিএম ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র এজিএম ও দ্বি-বার্ষিক সাধারণ সভা ৬ এপ্রিল ২০২৬, সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে‌ছে।

দুই পর্বের সভায় সংগঠনের সভাপ‌তি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলালের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইলিয়াছ আহমেদ। সভাপ‌তি, সম্পাদক ও কোষাধ্যক্ষ‌ের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করলে সর্ব সম্মতিক্রমে পাস হয়।

উল্লেখ্য, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে সামাজিক ও মানবিক কাজ করে আসছে প্রতিষ্ঠার শুরু থেকে। মানবিক কাজগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে বিশেষ করে বড়লেখা উপজেলায় অসহায় গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ, সুপ্রিয় কোমল পানির ব্যবস্থা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন ভাবে মানবিক সহায়তা করে আসছে। এইদিকে ইংল্যান্ডেও বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে, ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ইফতার মাহফিল, বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, গুণীজনদের সম্মাননা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপ‌তি, সম্পাদক ও কোষাধ্যক্ষ‌ পদে নির্বাচন ঘোষণা করেন। কিন্তু ঐ পদগুলোতে অন্য কেউ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করলে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন বিশ্লেষণ করে সংগঠনের গতিশীল ধারাবাহিকতা বজায় রাখায় ও সাধারণ সদস্যরা বিগত সভাপ‌তি এবং সম্পাদকের প্রতি সন্তুষ্ট থাকায়, ৪ বারের জন‌প্রিয় সভাপ‌তি নাজিম উদ্দিনকে পুনরায় সভাপ‌তি এবং ৪ বারের জন‌প্রিয় সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলালকে সাধারণ সম্পাদক এবং নতুন মুখ আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ‌, সিনিয়র সহ সভাপ‌তি হাসান পারভেজ রাসেল, সহ সভাপ‌তি ইলিয়াছ আহমেদ, সাংগঠ‌নিক সম্পাদক আলিম উদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ৪৩ সদস্যে বিশিষ্ট কার্যকরী পরিষদ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহাব উদ্দিন, মামুনুর রশিদ ফয়সল, এনাম হুসাইন, ইন্জিনিয়ার আব্দুল হান্নান, আছাদ উদ্দিন, ইউনুস মিয়া, সোহরাব হোসেন, বাবুল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, এমরান আহমেদ পান্না, নজমুল হোসেন, ব‍্যারিস্টার আব্দুল জব্বার, আম্বির হোসেন, ফয়সাল উদ্দিন, জামিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টারা ও সদস্যবৃন্দ। রাতের ডিনার শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa