
মোহাম্মদ এনামুল হক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁতীলীগ ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার(৩০ জুন) সকালে ফটিকছড়ি পৌরসভার তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজান এর নেতৃত্বে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী,ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোহান্মদ আবু তৈয়ব, মোহান্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহাব মিয়াঁ, মোহান্মদ আলম প্রকাশ মিয়া, মো. হাসেম প্রমুখ।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যানগণ বলেন, তাঁতীলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে ফটিকছড়ির আপামর সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাবেন। উন্নয়নমূলক যেকোনো কর্মকাণ্ডে তাঁতীলীগের পাশে থাকার আশ্বাস দেন নবনির্বাচিত চেয়ারম্যানগণ।
![]()









