- - -

পশ্চিমবঙ্গেে আচমকা বজ্রপাতে ১৬ জনের মৃত্যু 

Print News

পশ্চিমবঙ্গেে আচমকা বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

 

আচমকা বজ্রপাতে ভারতের পশ্চিমবঙ্গে মৃত্যু হল ১৬ জনের। এদের মধ্যে ৮জনই বাকুড়ার বাসিন্দা। বাকুড়া ছাড়াও বধমানে মৃত্যু হয়েছে ৬ জনের।, দক্ষিণ দিনাজপুর জেলার পুরুলিয়ায় ১ জন এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন মারা গেছেন। বেশির ভাগের মৃত্যু ঘটে মাঠে কাজ করতে গিয়ে বলে জানা গেছে। বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) দুপুর থেকে হঠাৎ করে বদলে যায় আবহাওয়ার চিত্র। সকাল থেকে রোদ থাকলে ও দুপুরের পর কালো করে মেঘ করে আসে বাকুড়া জেলায়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবার বাকুড়াবাসীর কাছে হয়ে উঠল অভিশাপ। বৃহস্পতিবার (২৪ জুলাই ) সন্ধ্যায় বৃষ্টি আর তার সাথে বজ্রপাতে জেলার একাধিক ব্লকে শুরু হয় এক প্রাকৃতিক তান্ডব। ফলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বজ্রপাতে প্রাণ হারালেন অন্তত ৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ভয় আর শোকের ছায়া। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাকুড়ার কোতুলপুর, পাত্রসায়র, জয়পুর, ইন্দাস ও ওন্দা ব্লক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa