- - -

পশ্চিমবঙ্গের নদিয়ায় গ্রেফতার ১২ অনুপ্রবেশকারী

Print News

পশ্চিমবঙ্গের নদিয়ায় গ্রেফতার ১২ অনুপ্রবেশকারী

 

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। নদিয়ার হাঁসখালি সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের খোঁজে দিন কয়েক ধরেই জোর তল্লাশি চলছে। বুধবার (৭ মে) সকালে ফের ১২ জনকে গ্রেফতার করা হল। জানা গেছে, ওই বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে ৩- ৪ বছর আগে অবেধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর  দেশের বিভিন্ন জায়গায় কাজের জন‍্য থাকতে শুরু করে। ভারত সরকার পাকিস্তান ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ করার বার্তা দেওয়া হয়েছে। আর তারপর থেকেই নদিয়া সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছে। এদিন ওই ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দালালের মাধ‍্যমে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa