- - -

পশ্চিমবঙ্গের আসানসোলে বাড়িতে অগ্নিকান্ড, একই পরিবারের ৩ জন নিহত 

Print News

পশ্চিমবঙ্গের আসানসোলে বাড়িতে অগ্নিকান্ড, একই পরিবারের ৩ জন নিহত

 

মাঝরাতে বাড়িতে আগুনে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের। গুরুতর আহত গৃহকর্ত্রী। তিনি ভর্তি হাসপাতালে। ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল দক্ষিণ থানার বৈশালী পার্কের ঘটনায় নেমেছে শোকের ছায়া। অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি। ২তলা বাড়িতে ৪জন থাকতেন। তাঁরা হলেন গৃহকর্তা বাবলু সিং। তাঁর স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায়, শ্বশুর কেবল চন্দ এবং শাশুড়ি গায়েত্রী চন্দ। তাঁদের আদিবাড়ি ঝাড়খন্ডের নিরসায়। বাবলুর একমাত্র ছেলে ভিনরাজ‍্যে থেকে পড়াশোনা করেন। তিনি হস্টেলে থাকেন। শনিবার (২৮ জুন) মধ‍্যরাতে ওই ২ তলা বাড়ির নিচতলা থেকে আচমকা আগুন লেগে যায়। ধোঁয়া দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষীরা। আগুন লাগার খবর স্থানীয় বাসিন্দাদের জানান। আবাসিকরা দৌড়ে আসে। আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে প‍ৌঁছে শুরু করে আগুন নেভানোর কাজ। ততক্ষণে অবশ‍্য সবশেষ। ওই পরিবারের সকলে আহত হয়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিল্পী চট্টোপাধ্যায় গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি। কিভাবে ওই বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট কিংবা এসি থেকে আগুন লাগতে পারে। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম। তার জন‍্য পুলিশি প্রহরায় বন্ধ রাখা হয়েছে ঘর। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa