
“নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান “- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আগামি শনিবার
“মাহে রমজান দিচ্ছে ডাক- জুলুম পীড়ন নিপাত্ যাক” এই শ্লোগানকে সামনে রেখে, আন্তর্জাতিক নারী বর্ষ – ২০২৫: উপলক্ষ্যে কিশোরগঞ্জের ,কটিয়াদীর ,মানিকখালী, মন্ডল ভোগে কবি মোঃ ওয়াহিদুজ্জামান লাইব্রেরি ও শিক্ষা ভুবন প্রাঙ্গনে আগামি ০৮ মার্চ, ২০২৫ খ্রি: শনিবার বিকালে “নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান “- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজনে করেছেন জাগো নারী ফাউন্ডেশন ,কিশোরগঞ্জ জেলা শাখা। জাগো নারী ফাউন্ডেশন- কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক কবি বে-নজির জামান ( পঙক্তি)’র সভাপত্তিতে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন যুদ্ধ, বৈষম্য বিরোধী গণমানুষের কবি অধ্যাপক মো : ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নূর উন নাহার মেরী কেন্দ্রীয় চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা: জাগো নারী ফাউন্ডেশন এবং লেখক, মানবাধিকার সংগঠক ও নারী জাগরণের নেত্রী, ভার্জিনিয়া, আমেরিকা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন র্স্বণ পদক প্রাপ্ত কবি ইলোরা সোমা , সভাপতি : ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন, ঢাকা এবং বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন , নাসরীন আজিজ ডলি,নারী অধিকার সংগঠক, লেখক, লন্ডন, যুক্তরাজ্য। আবু সালেহ আহমদ,সিলেট বিভাগীয় সভাপতি ,ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম। লেখক, গবেষক – সিলেট। অধ্যক্ষ শাহ মো : আনোয়ার হোসেন, লোহাজুরী হাই স্কুল এন্ড কলেজ, কটিয়াদী, কিশোরগনজ। লায়ন কবি নাহিদ রোকসানা , মহাপরিচালক : বাংলাদেশ পয়েটস্ ক্লাব, ঢাকা। কবি আব্দুল গনি মিয়া ,সভাপতি : বাংলাদেশ গন শান্তি পার্টি ( বিপিপিপি), চেয়ারম্যান : শত দলীয় মহা মহাজোট, ঢাকা। কবি নাহিদা আক্তার রুনা, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। কবি মোঃ লিয়াকত আলী নান্টু, বাজিতপুর, কিশোরগন্জ। ফারাহ জামান ( জ্যোতি),ব্যবস্থাপনা সম্পাদক : দাবানল ( The Blast Of Fire) বাজিতপুর, কিশোরগঞ্জ। রাবেয়া খাতুন, লেখক ও নারী নেত্রী, ঢাকা। সৈয়দা কানিজ ফাতেমা শিরীন জনপ্রতিনিধি , নারী নেত্রী। মন্ডলভোগ, কটিয়াদী, কিশোরগঞ্জ। কবি আফসার আশরাফী সম্পাদক : ঈশাখাঁ সংবাদ, পাকুন্দিয়া, কিশোরগন্জ। মো: মফিদুল ইসলাম সরকার, সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত, পীরগাছা,রংপুর।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন : মো: তাজ উদ্দিন ভূঁইয়া বিশিষ্ট যুব সংগঠক ও নেতা। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন মো: কামরুজ্জামান এবং আমন্ত্রনে: হুসনা আক্তার , সম্পাদক : জাগো নারী ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখা।
![]()









