- - -

শুভ মহালয়া আজ           

img 20261010 wa0079
Print News

শুভ মহালয়া আজ           

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের বৃহত্তম ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ । আশ্বিন মাসের শুক্লপক্ষের  তিথিকে  বলা হয় ” দেবিপক্ষ ” । আর এই পক্ষের সূচনা লগ্ন আজ ।  দিনটি ” মহালয়া ” নামে পরিচিত , উদযাপিত হয় । এই দিন দেবী কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে মর্ত্যলোকে আগমন করেন ।  দিনটি থেকে মন্ডপে দুর্গাপূজার ক্ষন গননা শুরু হয়  । শাস্ত্র  অনুযায়ী মহালয়ার  দিনে ব্রহ্মার কাছ থেকে মহিষাসুর বধ করার দায়িত্ব পান দেবী দুর্গা  । ব্রহ্মার বরেই মহিষাসুর মানুষ ও দেবতাদের   কাছে অজেয়  হয়ে উঠেছিলেন  ।  ফলে  তাকে বধ করার জন্য ব্রহ্মা , বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ার নারী শক্তি তৈরি করেন তিনিই দেবী দুর্গা ।

দশভূজা টানা নয ৯ দিন যুদ্ধ করে মহিষাসুর বধ করেন । আজ মহালয়ার দিন ভোরে চন্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার আবাহন । অতঃপর চন্ডী পূজা । চন্ডিতেই রয়েছে  দেবী দুর্গার বর্ণনা ও দেবীর প্রশস্তি । মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকার  ঢাকেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল , চট্টল তীর্থ  মেধস মুনীর আশ্রম , চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ  সমাজ কল্যাণ সংসদ সহ দেশের বিভিন্ন মন্দিরে    ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa