
ছাতকে তহশিল অফিসে ঢুকে সহকারী তহশিলদারকে প্রাণনাশের হুমকি দিলেন বালুখেকো সুজন
ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের (তহশিল অফিস) সহকারী তহশিলদার রেবুল কুমার দাসকে প্রাণ নাশের হুমকি দেয়ার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে তহশিল অফিসের অফিস কক্ষে।
কোম্পানীগন্জ উপজেলার আমবাড়ি (চাটিবহর) গ্রামের জনৈক সুজন তার দলবল নিয়ে আকস্মিক তহশিল অফিসে প্রবেশ করে সহকারী তহশিলদার রেবুল দাসের উপর চড়াও হয় বলে অভিযোগ ওঠেছে।
জানাযায়, গত ২২-০৭-২৬ইং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলাকালীন সময়ে পরিচালিত মোবাইল কোর্ট অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সুজনসহ কয়েক ব্যাক্তির নামে মামলা রুজু করা হয়।
মামলার বাদী হন সহকারী তহশিলদার রেবুল দাস। এদিকে মামলাটি তদন্ত করছে ছাতক নৌ-পুলিশ। তহশিলদার রেবুল দাস জানান, মামলার এজাহার থেকে তার নাম বাদ দেয়ার জন্যে সুজন তার দলবল নিয়ে আকস্মিক অফিসে প্রবেশ করে তাকে প্রাণ নাশের হুমকি দেয় ও চরম দূর্ব্যবহার করে।
এদিকে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন জানান, এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে তিনি বলেন।
![]()









