
নড়াইলে থানা কর্তৃক ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১
মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ শাহাদাৎ আলী মীর(৩৫) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ শাহাদাৎ আলী মীর(৩৫) লোহাগড়া থানার পার-আমডাঙ্গা গ্রামের সৈয়দ ওমর আলী মীরের ছেলে। গত ১৬ জুন’২৫ বিকাল ১৭ঃ২০ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন ০৬ নং জয়পুর ইউনিয়নের পার-আমডাঙ্গা গুচ্ছ গ্রামস্হ আসামীর নিজ বসত বাড়ির উঠানের উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) আসাদুজ্জামান ও এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ শাহাদাৎ আলী মীর(৩৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
![]()









