- - -

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

Print News

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

 

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবারদিন গতরাত ১০ টার দিকে প্রতিপক্ষ গ্রæপের লোকজন দেশীয়অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। নিহত সুলতান উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে। জানাযায়, উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকরাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জামাল হোসেন এবং তাঁর প্রতিপক্ষ শরিফুল ইসলামের লোক জনের মধ্যে অতিসম্প্রতি উত্তেজনা চলে আসছিল। সোমবার রাতে গ্রামের মধ্য পাড়ায় দু’গ্রæপের লোক জনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে শরিফুল গ্রæপের সমর্থক সুলতান মোল্যাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। তখনতিনি ঘটনাস্থলেই মারাযান। এ সময় উভয় গ্রæপের ৫-৬ জন আহত হন। হত্যাকান্ডের জেরে প্রতিপক্ষরা জামাল গ্রপের ৪-৫টি বাড়ি ভাংচুর, ৯-১০টি গরু, স্বর্ণালংকারও মূল্যবান জিনিস পত্র লুটপাট করে নিয়ে গেছে।
কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে ছুটেযায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিবেশ এখন শান্ত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa