- - -

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি- শ্রমিক নেতা এম. নুরুল হুদা চৌধুরী

Print News

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ ও নৌপথে হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নৌ-শ্রমিকদের মানববন্ধন

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি- শ্রমিক নেতা এম. নুরুল হুদা চৌধুরী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌ-শ্রমিকসহ দেশের সকল স্তরের শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাস পরিশোধ এবং নৌপথে সকল প্রকার চাঁদাবাজি, ডাকাতি ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-বি-২১৪৩), চট্টগ্রাম বিভাগীয় কমিটি, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট ২০৯০) এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি ২১৪৮)- চট্টগ্রাম জেলা শাখা এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও প্রখ্যাত শ্রমিক নেতা এম. নুরুল হুদা চৌধুরী বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে, প্রতি বছর ঈদের আগে তাঁদের ন্যায্য পাওনা ও বোনাস নিয়ে মালিকপক্ষ টালবাহানা করে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—শ্রমিকদের বকেয়া পাওনা ও ঈদ বোনাস নিয়ে কোনো আপস করা হবে না।”

তিনি আরও বলেন, “নৌপথে দিন দিন চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ নাবিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর ওপর নৌ-প্রশাসনের পক্ষ থেকে জাহাজী শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব অরাজকতা বন্ধ করতে হবে। অন্যথায় ঈদের আগে শ্রমিকরা কাজ বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হবে।”

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সকল শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা না হয় এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে চট্টগ্রামের প্রতিটি ঘাট ও নৌযান থেকে কর্মবিরতি পালন করতে বাধ্য হব।

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: সেলিম মাষ্টারের সভাপতিত্বে যুগ্ন সাধারণ আকতার জামান মাস্টারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নুরুল আলম মাস্টার, মো: আলাউদ্দিন মাঝি, মোহাম্মদ নুরুল হোসেন চৌধুরী, জাফর সুকানি, আজগর হোসেন তালুকদার, তৌসিফ সুকানি, সাজ্জাদ হোসেন জনি, এস এম মনিরুল ইসলাম মাস্টার, হাফেজ শাহাদাত হোসেন, জোবাইরুল ইসলাম ড্রাইভার, সরওয়ার লস্কর, ইকবাল হোসেন তালুকদার, রিয়াজ ড্রাইভার, ইঞ্জিনিয়ার মিটু, জিয়াউর রহমান মাস্টার প্রমূখ।

কর্মসূচিতে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শত শত নৌ-শ্রমিক অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগি মোড় গিয়ে শেষ হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa