- - -

দাখিল পরীক্ষায় উপজেলা সেরা ফালাফল কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসার

দাখিল পরীক্ষায় উপজেলা সেরা ফালাফল কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসার

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উপজেলার ৭টি দাখিল মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ পাসের হার ও জিপিএ ভিত্তিতে সেরা ফলাফল অর্জন করেছে। সেই সাথে হবিগঞ্জ জেলায় জিপিএর ভিত্তিতে পুরো জেলায় সর্বোচ্চ জিপিএ-৫।

এদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে ইটাখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৬২.৭৯ শতাংশ।
কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা থেকে এ বছর মোট ৩৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯ জন উত্তীর্ণ এবং ৮ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৮.৩৮ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মোছাঃ ফাতেমা আক্তার, মোছাঃ খাদিজা আক্তার, মোছাঃ তাহিয়া আক্তার পলি ও মোছাঃ তানিয়া আক্তার।
ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, A গ্রেড পেয়েছে ১৪ জন, A- পেয়েছে ৭ জন, B গ্রেড পেয়েছে ২ জন এবং C গ্রেড পেয়েছে ২ জন শিক্ষার্থী। মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আদিল। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
এ ফলাফলকে ঘিরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে এই মাদ্রাসা
উপজেলা ও জেলা পর্যায়ে সেরা ফলাফল করে আসছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “এই ফলাফল অত্যন্ত প্রশংসনীয়। সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানাই।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa