- - -

ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন

img 20261112 wa0160
Print News

ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন

 

বুধবার ১১ নভেম্বর-২০২৬খ্রিষ্টব্দ, ২৫৭০ বুদ্ধব্দ তারিখ থেরবাদী বৌদ্ধদের প্রধান জাতীয় ধর্মীয় উৎসব ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে বেতবুনিয়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলায় ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

দানোত্তম শুভ কঠিন চীবর দান ও সদ্ধর্ম আলোচনা সভায় আশীর্বাদক ছিলেন আঞ্চলিক সংঘনায়ক বেতবুনিয়া পশ্চিম লুঙ্গিপাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত সাসনা মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাচ্যভাষা বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধি মহাথেরো, প্রধান জ্ঞাতি হিসাবে ছিলেন রাঙ্গুনিয়া পোমরা জ্ঞানাংকুর মৈত্রী বিহার অধ্যক্ষ বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথেরো, সভাপতিত্ব করেন শিলক সুধর্মানন্দ ধাতুচৈত্য বিহার অধ্যক্ষ বিদর্শনাচার্য উ. সুবর্ণ মহাথেরো, প্রধান অতিথি ছিলেন বেনুবন বেতবুনিয়া উত্তমানন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত অজিতানন্দ মহাথেরো, বিশেষ অতিথি ছিলন মধ্যম মনাই পাড়া শান্তিদ্বয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ শিক্ষাবিদ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, মহামুনি পাহাড়তলী যোগেন্দ্র আরাম বিহার অধ্যক্ষ ভদন্ত প্রিয়তিষ্য থেরো, প্রধান পুণ্যার্থী হিসাবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য পাইচিং মং মারমা, বিশেষ পুণ্যার্থী ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন ।

স্বাগত বক্তব্য রাখেন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া।
ধর্মলোচনায় অংশ অংশ গ্রহন করেন, প্রধান পুণ্যার্থী পাইচিং মং মারমা ও বিশেষ পুণ্যার্থী নির্মল বড়ুয়া মিলন ।

ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারের ১৯তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠান সঞ্চলনা করেন চঞ্চল বড়ুয়া।

প্রধান সদ্ধর্মদেশক একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধি মহাথেরো মহোদয়কে বিশেষ পুণ্যার্থী নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বই দান করেন।

শুভ কঠিন চীবর দান উৎসবে আগত ভিক্ষু সংঘ, অতিথিবৃন্দ ও ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহার উন্নয়নে অবদান রাখায় রাঙ্গুনিয়ার উত্তর পোমরা বড়ুয়া পাড়ার টুন্টু বড়ুয়া তার সহধমিরণী টকি বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদানে সহযোগিতা করেন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ডলুছড়া গ্রামের যুব সমাজের পলাশ বড়ুয়া, জয় বড়ুয়াসহ যুব সমাজের প্রতিনিধিরা।

এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির সহ সভাপতি নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, অর্থ সম্পাদক ডাঃ প্রকাশ চৌধুরী বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নিপন কান্তি বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সভাপতি সাগর বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়াসহ ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা,দুরদুরান্ত থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa