- - -

টেকনাফে পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

Print News

টেকনাফে পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

 

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত বোটসহ তিনজনকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়ায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

দুটি অভিযানে মোট ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জব্দ করা ইয়াবা ও পাচারে ব্যবহৃত বোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa