- - -

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

রাজধানীর জুরাইনে চশমার দোকান থেকে পাঁচটি ককটেল সহ নাইম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার, ৯ আগস্ট রাত ১০টার দিকে জুরাইন সেতু মার্কেটের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে নাইমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

ককটেলগুলো নিষ্ক্রিয় ও পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত ছিল। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উদ্ধার হওয়া ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল, এগুলো ব্যবহারের উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে গ্রেপ্তার ও উদ্ধার হওয়া বিস্ফোরক সম্পর্কে বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের পর নিশ্চিত হওয়া যাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa