
ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি
ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও ছাতক সরকারি ডিগ্রি কলেজ সোমবার সকালে পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি।
এসময় তার সাথে ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন, ছাতক সরকারি ডিগ্ৰি কলেজের অধ্যক্ষ তুলশি রঞ্জন দাস, অধ্যাপক ফকর উদ্দিন স্বপন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), ছাতক পৌরসভার সাবেক তিনবারের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল সহ কলেজের অধ্যাপক ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন ও উন্নয়ন মূলক বক্তব্য উপস্হাপন করেন।
![]()









