- - -

চুনতীর শাহ সাহেব (রহ.)’র ৪২তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

Print News

চুনতীর শাহ সাহেব (রহ.)’র
৪২তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

 

চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪২তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ২৯ আগস্ট ২০২৪ইং বৃহাস্পতিবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের, হযরত মাওলানা রুহুল কুদ্দুস আনওয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বাদে আসর থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ সুকছড়ি খালেকীয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওয়াহিদ আহমদ। আলোচনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, হযরত মাওলানা কাজী অধ্যক্ষ মুহম্মদ নাছির উদ্দীন, মাওলানা আবু নোমান মোহাম্মদ, আলহাজ ডা: মাহুমুদুর রহমান, মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, আলহাজ্ব মাওলানা জমিল উদ্দিন, কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী। এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক হযরত মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, এম মাহাবুবুল হক, ইদ্রিস মিনহাজ, সায়ফুদ্দিন মোহাম্মদ তারেক, মাওলানা জালাল উদ্দীন মুনিরী, মুহাম্মদ নছিমুর রিয়াজ নক্বি। না’তে রাসুল (সঃ) পরিবেশন করেন আবদুল্লাহ আকরাম হাদী, মুহাম্মদ ফখরুদ্দিন রাজী প্রমূখ। শাহ্ সাহেব কেবলা (রহ.) স্মরণে শের পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ইমাদুদ্দিন সা’দ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa