- - -

চট্টগ্রামে প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা

Print News

চট্টগ্রামে প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে গত ২২ এপ্রিল বুধবার হলিমা রোকেয়া হলে লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

লিও জেলা সভাপতি লিও মোঃ শ‌ওকত হোসেন এর সভাপতিত্বে এবং জেলা সচিব লিও রাফিদ মোঃ আহনাফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

অতিথিবৃন্দদের মাঝে আরো উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদ‌উল্লাহ এমজেএফ, লিও জেলা প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মনজুরুল আলম মন্জু পিএমজেএফ, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও প্রাক্তন সভাপতি মোঃ আনিসুল হক চৌধুরী, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভ নাজ জিনিয়া এমজেএফ, লায়ন তারেক কামাল এবং প্রাক্তন সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, লায়ন নেওয়াজই খান রিমন, লায়ন বদিউর রহমান, লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, লায়ন শাহজাদা গাজী মোঃ গজনবী, লায়ন মোঃ হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনি, লায়ন মোঃ আবুল খায়ের, , লায়ন মোঃ ওবাইদুর রহমান, লায়ন মোঃ সাইফুল করিম আরিফ, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী, লায়ন মোঃ শাহরিয়ার ইকবাল, এইচ এম হাকিম, লায়ন আফিফা ইসলাম, মোঃ ইরফান মোস্তফা, লায়ন আতিক শাহরিয়ার সাদিফ, লায়ন শামিমা পারভিন নাজমুল, লিও নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ এর সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও দীপ্ত দে, জেলা সহ-সভাপতি লিও সিফাতুল ইসলাম সামি, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, জেলা সহ-সচিব লিও শেখ মুনতাসির মামুন জেলা সহ-কোষাধ্যক্ষ লিও নিশু জান্নাত লাকি, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও আরাফাতুল হাসান, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও পল্লব বড়ুয়া, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও দেলোয়ার হোসেন ।

অনুষ্ঠানের মূল পর্বে কেক কেটে লিও জেলা হতে এবং লিও ক্লাব সভাপতিবৃন্দের পক্ষ থেকে প্রাক্তন জেলা সভাপতিবৃন্দদের স্মৃতিচারণমূলক উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa