- - -

ঘোড়াঘাট পাঠাগারে আগুন

Print News

ঘোড়াঘাট পাঠাগারে আগু

 

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে রাতের আধারে দুষ্কৃতিকারীরা একটি সেবা মুলক প্রতিষ্ঠান জ্ঞান বিকাশ পাঠাগারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঘোড়াঘাট থানা পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর শহরের জমিলাপুরে এলাকার কিছু যুবক এক লক্ষ টাকা সরকারী অনুদানে’জ্ঞান বিকাশ নামে একটি পাঠাগার চালু করে। যেখানে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বই ও দৈনিক পত্রিকা রাখা হতো। চলতি বছরের এপ্রিলে পাঠাগারটি উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কশিনার (ভুমি) আব্দুল্লা আল মামুন কাওচার শেখ, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকসহ এলাকার সুধিবৃন্দ। পাঠাগারের সাধারন সম্পাদক শাকিল আহমেদ জানান, সোমবার দিবাগত গভির রাতে এলাকার কিছু নেশাগ্রস্থ্য যুবক এই ঘৃনিত কাজটি করে। পাঠাগারটি চালু হওয়ার আগে বন বিভাগের ভবনটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিলো। ওখানে প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলতো নেশাখোরদের আড্ডা। ধারনা করা হচ্ছে ওই সমস্ত দুষ্কৃতিকারীরাই পাঠাগারে আগুন দেয়। পড়ে থাকা ভবনটি সংস্কার করে সেখানে পাঠাগার চালু করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa