- - -

ঘোড়াঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Print News

ঘোড়াঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তা।

 

ঘোড়াঘাট থানাধীন ঘাটপাড়া গ্রামের শ্রী বকুল দাস@গোকুলের ছেলে শ্রী শুভদাস @আকাশ@সৌরভ ২০২১ সালে গোবিন্দগঞ্জ থানা কতৃক হিরোইন বিক্রয়ের সময় হাতে নাতে ধৃত হয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে মাদকদ্রব্য হিরোইন বিক্রয়ের অপরাধে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং- ৫৭ তারিখ: ২৭/০২/২০২১, ধারা: মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ৮(গ) রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। দীর্ঘ ০৪ বছর বিজ্ঞ আদালতে যুক্তি তর্ক, সাক্ষ্য প্রমানে আসামী শ্রী শুভ দাস@আকাশ @ সৌরভের অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হলে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত গাইবান্দা গত ১১/০৩/২০২৫ ইং তারিখে আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০০০০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৩ মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করে জেল হাজাতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। আসামী পলাতক থাকায় আসামীর স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা পুলিশ আসামীকে গ্রেফতারের দায়িত্বভার প্রাপ্ত হন। গ্রেফতারী পরোয়ানা প্রাপ্তির পর ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হকের দিক নির্দেশনায় এসআই আহনাফ তাহমিদ গত ০৫ মাস হতে রংপুর, দিনাজপুর, গাইবান্ধার সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পর ইং ০২/১০/২০২৫ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী শুভদাস আকাশ @ সৌরভকে গ্রেফতার করতে সক্ষম হন। আগামীকাল আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa