
গাইবান্ধায় আওয়ামীযুবলীগ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাইবান্ধা জেলা আওয়ামীযুবলীগের এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্ত্বরে এ আয়োজন করা হয়।শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক,বিশ্বাস মুতিউর রহমান বদশা।গাইবান্ধা জেলা আওয়ামীযুবলীগ এর সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন,সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজীব সহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।নেতাকর্মীরা দেশের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের আলোচনা করেন।
অনুষ্ঠানে নেত্রীবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আসা গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।অসহায় ও দুস্থদের ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
![]()









