
কেরলে প্রবল বৃষ্টির জেরে ভূমি ধসে ১ জন নিহত
প্রচন্ড বৃষ্টির জেরে ভারতের কেরলের ইদুক্কি জেলায় ভূমিধস নেমেছে। এ ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। ১ মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, শনিবার (২৫ অক্টোবর ) রাতে ভারী বৃষ্টির পর ইদুক্কি জেলায় কুম্বানপাড়া জাতীয় সড়কে ভূমিধস নামে। এতে এক দম্পতি করক্রিটের স্ল্যাবের নীচে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী সেখানে আসেন। তাঁদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ও উদ্ধার কিজে হাত লাগান। বিপযয়ে ১ ব্যক্তি মৃত্যু হয়েছে। তার স্ত্রী গুরুতর আহত হন। গভীর রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
![]()









