- - -

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Print News

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া বেজুরা এলাকায় বসতঘরের তীরের সাথে রশি পেঁচানো মো. মারুফ হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের পশ্চিম বেজুরা এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. মারুফ হোসেন (২২) উপজেলার দুলালপুর ইউপির পশ্চিম বেজুরাঙ এলাকার নসুর উদ্দিনের বাড়ির মৃত মমিনুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামে পাইপ ফিটিংসের কাজ করতেন।

স্থানীয় লোকজন ও তার বড় ভাই শাহজালাল জানান, সোমবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে মারুফ তার রুমে ঘুমাতে যায়। পরদিন মঙ্গলবার তার ঘুম থেকে উঠতে দেরি দেখে তার মা বেলা ১১টায় তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের অন্যদের জানায়। পরে তারা ওই ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখে মারুফ বসতঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) হাসনাতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝুলন্ত অবস্থায় মারুফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত বলেন, নিহত মারুফ হোসেনের মরদেহ ঝুলন্ত অবস্থায় তার বসতঘর থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে যুবক আত্মহত্যার আলামত পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরে বিস্তারিত জানানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa