- - -

কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি আটক

Print News

কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি আটক

 

কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামী ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার রেল গেইট বাজার গলি এলাকা থেকে আটক করেছে র‍্যাব-১১ সদস্যরা।
শুক্রবার (৮ আগষ্ট) ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার রেল গেইট বাজার গলি এলাকা হতে তাকে আটক করে র‍্যাব সসদস্যরা।
আটককৃত আসামী শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গত ৩ আগষ্ট দুপুরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় ইউপি সদস্য ভিকটিম আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌছালে আসামীগণ ভিকটিমের পথরোধ করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে একই তারিখ ১৫.০০ ঘটিকার সময় আসামীগন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন চান্দাইশ এলাকায় ভিকটিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় লাশ রাস্তার পাশে ফেলে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-০৫/০৮/২০২৫ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৬৪/৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০।

োউক্ত খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮/০৮/২০২৫ ইং তারিখে র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার রেল গেইট বাজার গলি এলাকা হতে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান ১ নং আসামী শেখ ফরিদ (৪৫), পিতা-আবুল খায়ের, সাং-আলীয়ারা, ডাকঘর-আজিয়ারা বাজার, বক্সগঞ্জ ইউপি, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম মোঃ আলাউদ্দিন (৫৩) সাবেক বক্সগঞ্জ ইউপি সদস্য ছিলেন। দক্ষিণ আলীয়ারা গ্রামের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মাঝেমধ্যেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ওই গ্রামের আলাউদ্দিন মেম্বার ও ছালেহ আহমদ পক্ষের মধ্যে সর্বশেষ গরুর ঘাষ খাওয়ানোকে কেন্দ্র করে গত ২৫ জুলাই সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন ছররা গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ০৩/০৮/২০২৫ ইং তারিখ দুপুরে ভিকটিম আলাউদ্দিন মেম্বর তাঁর চাচাতো ভাই আবুল বাশারের জানাজা নামাজ শেষে নিজ বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে আসামাত্রই মুখোশধারী একদল লোক তাঁকে জোড়পূর্বক সিএনজিতে তুলে নেয়। খবর পেয়ে আলাউদ্দিনের ভাগনে তারেক হোসেন ও স্বজন আনোয়ার হোসেন সিএনজির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে আসামীগন উপজেলার চাঁন্দাইশ গ্রামে রাস্তার পাশে কবরস্থানের পূর্ব পাশে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে ফেলে দেয়। পরে তারেক-আনোয়ারসহ স্বজনেরা ভিকটিমকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খুনের ঘটনার পর আসামীগন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে উক্ত হত্যাকান্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa