- - -

কুমিল্লায় যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। আটক-১

Print News

কুমিল্লায় যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। আটক-১

 

 

কুমিল্লা সদরের রঘুপুরের কার্তিকপুর এলাকায় ২৩ বীর -এর আওতায় সেনাবাহিনী-র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল আটক করেছে যৌথবাহিনী।

সোমবার ( ১৬ জুন) ভোর ৪ টায় জেলার সদর উপজেলার চাপাপুর কার্তিকপুর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল কুমিল্লা সদর উপজেলার চাঁপাপুর কার্তিকপুরের আব্দুল ওয়াহবের ছেলে।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৪টায় জেলার সদর উপজেলার চাপাপুরের কার্তিকপুর এলাকায় সেনাবাহিনীর ২৩ বীর -এর আওতায় একটি দল ও র‌্যাব-১১ এর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এসময় শিমুলের কাছ থেকে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ২টি পাইপগান, ৩টি ককটেল, ৬ রাউন্ড শটগান গুলি, ১ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি, ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী শিমুল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল এমপি বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিল।
আটককৃত আসামি শিমুল ও জব্দকৃত মালামালসহ সোমবার সকালে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa