
কুমারখালীতে নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় মো. সাইদুল ওরফে শহিদ (৫২) ও মো. তোফাজ্জেল শেখ (৩৮) নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইদুল ওরফে শহিদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত কেসমত কবিরের ছেলে । তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মো. তোফাজ্জেল শেখ চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের সুবাহান শেখের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি।
আইনি কার্যক্রম শেষে দুপুর ২টার দিকে তাদের আতালতে পাঠিয়েছে পুলিশ।
![]()









