- - -

কর্ণাটকে ধস নেমে বিপর্যয়, পাঁচিল চাপা পড়ে ৩ জন নিহত

Print News

কর্ণাটকে ধস নেমে বিপর্যয়, পাঁচিল চাপা পড়ে ৩ জন নিহত

 

ঝড়বৃষ্টির জেরে ভয়াবহ ধস ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। ঘটনায় মৃত ২ শিশু সহ ৩ জন। বুধবার (১ জুলাই) ভোরে কাঁকানাদি থানার সন্নিকটে একটি বসত এলাকায় দুর্ঘটনা ঘটে। পাহাড় থেকে ধস নেমে বেশ কয়েকটি বাড়ি মাটির তলায় চাপা পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও পুলিশ। কয়েক ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় আরও কেউ আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কাঁকানাদির নাগোরিগারোডি এলাকায়। প্রবল বৃষ্টিপাতের জেরে পাহাড় থেকে একটি পাঁচিল এবং মাটির স্তূপ হুড়মুড়িয়ে নিচের একাধিক বাড়ির উপরে ভেঙে পড়ে। ধসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টালির চালের একটি বাড়ি। ঘটনার সময়ে ওই বাড়ির ভিতরে ৬ জন ঘুমিয়ে ছিলেন। এর ফলে তাঁরা বেরিয়ে আসার সুযোগ পায়নি। তাই সবাই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। ঘটনার খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভিতর থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলাকে জীবিত অবস্থায় বের করে আনেন। গুরুতর আহত হয়েছেন সকলে। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও, ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। ধ্বংসস্তূপ থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে কর্ণাটকের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। ম্যাঙ্গালুরু এবং সংলগ্ন দক্ষিণ কন্নর জেলায় লাগাতার বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি, ধস এবং ঘরবাড়ি ভেঙে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে। এর জেরে ওই অঞ্চলের এবং নিচু এলাকাগুলিতে বিশেষ নজর রাখছে প্রশাসন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa