
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুব সংগঠক মোঃ শাহ আলম সিকদার
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুব সংগঠক মোঃশাহ আলম সিকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের এই অর্জন তাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফল। যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে,তাদের প্রতি তিনি আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শুভকামনা জানান।
তিনি বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের একটি অংশ মাত্র। যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মোঃশাহ আলম সিকদার আরও বলেন, জীবনে সফল হতে হলে মেধার পাশাপাশি কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের প্রয়োজন। শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন এবং তাদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানান।
![]()









