- - -

একাধিক নাবালিকাকে যৌণ নির্যাতন, অরুণাচলে থানা থেকে টেনে এনে  গণপিটুনি তরুণকে, মৃত্যু 

Print News

একাধিক নাবালিকাকে যৌণ নির্যাতন, অরুণাচলে থানা থেকে টেনে এনে  গণপিটুনি তরুণকে, মৃত্যু

 

একের পর এক নাবালিকাকে যৌণ নির্যাতনের অভিযোগ তরুণকে পিটিয়ে খুন ভারতে অরুণাচলে। শুক্রবার (১১ জুলাই ) সন্ধ্যায় অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ‍্যালি জেলায় ঘটনাটি ঘটেছে। গেট ভেঙে থানা থেকে টেনে বার করে এনে অভিযুক্ত তরুণকে দীর্ঘক্ষণ ধরে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা। গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর থেকে এলাকার কার্ফ জারি হয়েছে। জনরোষ সামাল দিতে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন ও। স্থানীয় সূত্রে খবর, ১৯ বছর বয়সি অভিযুক্ত তরুণ আসামের পরিযায়ী শ্রমিক ছিলেন। গত বেশকিছু দিন ধরে এলাকারই এক স্কুলের কাছে একটি নির্মাণধীন স্থান কাজ করছিলেন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে স্কুলের হস্টেলে ঢুকে একাধিক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই ) রাত থেকে তরুণের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার (১১ জুলাই ) সকালে স্থানীয়রাই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন।  এ পর্যন্ত সবঠিকই ছিল। কিন্তু বিকেল হতে না হতেই জনরোষ বাড়তে থাকে। ৫০০ থেকে ৬০০ জন স্থানীয় থানার বাইরে ভিড় জমান। এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। গেট ভেঙে থানায় ঢুকে পড়েন স্থানীয়রা। তাঁরাই তরুণকে টেনে বার করে এনে বেধড়ক মারধর করতে শুরু করেন। এরপর তরুণকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রে খবর, পরিস্থিতি নজরে করাতে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং। সংশিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ও তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa