- - -

উত্তরপ্রদেশে ভয়াবহ অগ্নিকান্ড, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত ৫ শ্রমিক

Print News

উত্তরপ্রদেশে ভয়াবহ অগ্নিকান্ড, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত ৫ শ্রমিক

 

ভয়াবহ অগ্নিকান্ড ভারতের উত্তরপ্রদেশে। শুক্রবার (২৫ এপ্রিল ) বাহরাইচের এক রাইসমিলে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ৫ শ্রমিকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাহরাইচের দরগা থানা এলাকার রাজগরিয়া রাইসমিলে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, ওই রাইস মিলের একটি অংশে ওয়েলন্ডিংয়ের কাজ চলছিল। সেই সময়ে কোনওভাবে আগুন ছিটকে এসে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের জেরে ধান শুকনো করার ড্রায়ার ফেটে বড়সড় বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প‍ৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। পরে ঘটনাস্থলে আসেন জেলাশাসক মনিকা রানি, এসপি রামনয়ন সিং, এএসপি নগর রামানন্দ কুশওয়াহা সহ অন‍্যান‍্য আধিকারিকরা। এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa