
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (UCTC) এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (UCTC) এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) এপিক হেলথ কেয়ার লিমিটেডের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের সূচনা হয়।
ইউসিটিসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান।
অনুষ্ঠানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির হেড অব অ্যাডমিশন অ্যান্ড ব্র্যান্ড মার্কেটিং অভিমান ঘোষ দস্তিদার, কর্পোরেট রিলেশন অফিসার ইসমাইল বিন আলভী, এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ জাশিম উদ্দিন এবং ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং) মো. ইমতিয়াজ শানু।
এই সমঝোতার ফলে এখন থেকে ইউসিটিসির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ার লিমিটেডে বিভিন্ন ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবায় বিশেষ কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
![]()









