
আসামে শিশুপুত্রকে হত্যা করে আত্মঘাতী পিতা ! এলাকায় চাঞ্চল্য
ভারতের আসামরাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর ) গোহপুরের সোলেঙ্গিতে মৃগাংক শইকিয়া(৪০) নামে এক ব্যক্তি তার ৮ বছরের ছেলেকে কম্বল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নিজেই আত্মহত্যার পথ বেঁচে নেন। এদিন সন্ধ্যায় তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ছেলেকে হত্যা করে। মৃত শিশুটির নাম আয়ুষ্মান শইকিয়া (৮)। কয়েকদিন আগে তাঁর অস্ত্রোপচার হয়, মৃগাংকের বোন এবং শ্যালক আয়ুষ্মানের খবর নিতে এসেছিলেন, তখন মৃগাংক ঘরে প্রবেশ করতে বাধা দেন। কিছুক্ষণ পরে তার স্ত্রী বাড়িতে এসে অনাকাঙ্খিত দৃশ্য দেখেন। তাদের ছেলে আয়ুষ্মানের নিথরদেহ। তখন স্কুটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মৃগাংক। আয়ুষ্মানকে শহিদ কংকালতা বরুয়া সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃগাংক এদিন রাতে গোহপুর থানার অন্তগর্ত বারিগাঁও তিনআলির পাশে নির্মাণাধীন একটি দোতলা ভবনে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রেরণ করে তদন্তে নেমেছে।
![]()









